রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন

আকর্ষণীয় বেতনে গুরুত্বপূর্ণ ৬ পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেবে দারুর রাশাদ মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম ডেস্ক: আকর্ষণীয় বেতনে গুরুত্বপূর্ণ ৬ পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেবে রাজধানীর মিরপুরের পল্লবীতে অবস্থিত দারুর রাশাদ মাদরাসা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দারুর রাশাদ মাদরাসার জন্য একজন মুদাররিস আবশ্যক। এই পদের জন্য যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে দাওরায়ে হাদিস প্রথম বিভাগ।

নূরানী বিভাগের জন্য তিনজন কারী প্রয়োজন। এই বিভাগে নিয়োগ পেতে নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া আবশ্যক।

অফিস সহকারী হিসেবে একজন নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি। যোগ্যতা হিসেবে এইচএসসি ও কম্পিউটারে অভিজ্ঞ হওয়া আবশ্যক বলে জানানো হয়েছে।

দফতরি পদে আরো একজনকে নিয়োগ দেওয়া হবে। দফতরি পদের জন্য এসএসসি পাশ হওয়া আবশ্যক।

এছাড়া কালেক্টর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এজন্য অষ্টম শ্রেণি পড়ুয়া হতে হবে।

নৈশ প্রহরী পদে আরো দু’জন নিয়োগ দেবে দারুর রাশাদ মাদরাসা। এই পদের জন্য অষ্টম শ্রেণি পড়ুয়া হওয়া আবশ্যক।

নিয়োগের জন্য প্রকাশিত  বিজ্ঞপ্তিতে আগ্রহীদের জন্য তিনটি শর্ত উল্লেখ করা হয়েছে। তাহল-

১) শরয়ী দাড়ি, ইসলামী লেবাস ও সুন্নতের পাবন্দ হতে হবে, সুলুকের তায়াল্লুক ও দাওয়াতের কাজের সাথে সম্পৃক্ততা কাম্য।

২) যোগ্যপ্রার্থীর ক্ষেত্রে এক বা একাধিক শর্ত শিথিল যোগ্য।

৩) সনদপত্রসহ স্বহস্তে লিখিত দরখাস্ত আগামী ১০ অক্টোবর ২০২১ সালের মধ্যে পৌঁছাতে হবে।

বিস্তারিত আলোচনার জন্য যোগাযোগ:

ঠিকানা: ১২/ডি-ই, মিরপুর, পল্লবী, ঢাকা,-১২১৬

ফোন: ৯০৩২৩৮১

মোবাইল: ০১৭১১-৯৭০৫৮৮, ০১৮৪৫- ০১০০৪৯

[caption id="attachment_233465" align="alignnone" width="369"] দারুর রাশাদ মাদরাসা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।[/caption]

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ