সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

সৌদিতে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ, ধরা পড়লেই জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার থেকে সৌদি আরবে আর ভিক্ষা করা যাবে না। ভিক্ষাবৃত্তি বন্ধে কঠোর আইন পাস করল দেশটি। এখন থেকে দেশটিতে কেউ ভিক্ষা করলে তার ১ বছর পর্যন্ত জেল ও ১ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

সম্প্রতি সৌদি আরবের মন্ত্রীপরিষদ এই আইনের অনুমোদন দিয়ে বলেছে, সৌদি আরবে এরপর থেকে যদি কেউ ভিক্ষা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার।

নতুন এই আইন থেকে নিস্তার পাবে না বিদেশি নাগরিকরাও। এই প্রসঙ্গে সৌদির নতুন আইনে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের কেউ ভিক্ষা করলে তাকে সাজা ভোগের পরই স্বদেশে ফেরত পাঠানো হবে এবং একবার তিনি যদি দেশে ফিরে যান তাহলে তাকে আর কখনোই ওয়ার্কিং ভিসা দেবে না সৌদি। তবে বিদেশি কোনও ভিক্ষুকের যদি কোনও সৌদি নারীর সঙ্গে বিবাহ হয় তাহলে তার সন্তানকে স্বদেশে রাখার অনুমতি দিয়েছে সৌদি।

শুধু তাই নয় ভিক্ষুকদের ব্যবস্থাপনায় জড়িত থাকলে অথবা তাদের সংগঠিত করলে কঠোর সাজার মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে কেউ কাউকে ভিক্ষাবৃত্তিতে সাহায্য বা উৎসাহিত করলে ছয় মাস পর্যন্ত জেল অথবা সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এছাড়া, ভিক্ষাবৃত্তির অপরাধে কেউ একাধিকবার গ্রেফতার হলে আরও কঠোর শাস্তির মুখোমুখি হবেন। এ আইন কার্যকরের ভার দেওয়া হয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবে ভিখারি কিংবা ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য মতে, শুধুমাত্র ২০১৮ সালেই দেশটিতে ২৭১০ জন ভিখারিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ২১৪০ জন নারী এবং বাকি ৫৭০জন ছিলেন পুরুষ। এরপরই এই দেশ ভিক্ষাবৃত্তি দমনে নড়েচড়ে বসেছে এবং তারই ফলাফল এই নতুন আইন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ