বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ 

দিল্লির আদালতকক্ষে গোলাগুলিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির একটি আদালতে পুলিশ ও সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষের মধ্যেই এ গোলাগুলির ঘটনা ঘটে। খবরে বলা হয়, সন্ত্রাসীরা আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল।

নিহত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। আজ এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই বিরোধী পক্ষ তার ওপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কয়েকজন সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরেই আদালত চত্বরে ঢুকে ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ।

গোগীর ওপর হামলার ঘটনায় ‘টিল্লু’ গ্রুপের সন্ত্রাসীরা জড়িত বলে সন্দেহ করছে দেশটির পুলিশ। জানা গেছে, আদালতকক্ষে সন্ত্রাসীরা গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশও। সেই গুলিতে দুইজন সন্ত্রাসী নিহত হয়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবারের এই ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে। গোলাগুলিতে সেখানে কর্মরত এক নারী আইনজীবী আহত হয়েছেন।

রোহিণী শহরের ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, আইনজীবীর পোশাক পরে আততায়ীরা আদালতের মধ্যেই গোগীর ওপর গুলি চালায়। তারপর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে। সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ