শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

১৪ নভেম্বর শুরু দাখিল পরীক্ষা, এসএসসিও শুরু হতে পারে একই দিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৪ নভেম্বর। তিন দিনে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। শেষ হবে ২১ নভেম্বর।

আজ বৃহস্পতিবার ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

আলাদা সময়সূচিতে পরীক্ষা হলেও সাধারণত প্রতিবছর এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার শুরুর দিনটি একই থাকে। কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনো ঘোষণা হয়নি।

শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, এবারও এসএসসি পরীক্ষা একই দিনে শুরু হওয়ার কথা। সেভাবেই শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব গেছে। আসলে শিক্ষা মন্ত্রণালয়ে দুটি বিভাগের মাধ্যমে মাদ্রাসা ও কারিগরি এবং সাধারণ শিক্ষার বিষয়টি দেখভাল করা হয়।

এ জন্য সময়সূচির বিষয়েও আলাদা ফাইল গেছে। এখানে হয়তো দাখিলের পরীক্ষাসংক্রান্ত সময়সূচির ফাইলটি অনুমোদন হয়েছে। তাই একটু আগে সময়সূচি ঘোষণা করা হয়েছে।

তবে এসএসসির সময়সূচির বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, ১৫ নভেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু হবে। এর বাইরে তিনি কিছু বলতে চাননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ