শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


‘রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ওলামায়ে কেরামকে ভূমিকা পালন করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশের রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে ওলামায়ে কেরামকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম রাজনীতিতে পিছিয়ে থাকার কারণে আজ দুর্নীতিবাজরা দেশ শাসন করছে। ফলে দেশে কর্তৃত্ববাদী শাসন চলছে। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দেওয়াটাও ওলামায়ে কেরামের দায়িত্ব। ইসলামী রাজনীতিতে সম্পৃক্ত না হলে, শোষিত-বঞ্চিত, মজলুম গণ-মানুষের পড়্গে ভূমিকা না রাখলে সমাজের নেতৃত্ব কোন দিনও জালেমের হাত থেকে আলেমদের হাতে আসবে না। যেখানে যতটুকু ওলামাদের নেতৃত্ব আছে সেখানে ততটুকু মানুষ শাšিত্মতে আছে। কাজেই ওলামাদের নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদ ঢাকা মহানগর দড়্গণি আয়োজিত নগর ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা দড়্গণি সভাপতি হাফেজ মাওলানা ইউনুছ ঢালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা বাছির উদ্দিন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলস্নামা নূরম্নল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দড়্গণি সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন সিরাজ, মুফতী মুহিব্বুলস্নাহ কাসেমী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল আজিজ কাসেমী, উত্তর সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদুলস্নাহ আনসারী, মুফতী আজহারম্নল ইসলাম আজমী, মুফতী তারিক জামিল, মুফতী মুঈনুদ্দিন খান তানভীর, মুফতী জহির উদ্দিন রহমানী, মুফতী তৌহিদুল ইসলাম, মুফতী দেলোয়ার হোসাইন, মুফতী নোমান আল হোসাইনী, মুুফতী সালমান সাকী।

হাফেজ মাওলানা ইউনুছ ঢালীকে সভাপতি, মুফতী আজহারম্নল ইসলাম আজমী ও মুফতী তারিক জামিলকে সহ-সভাপতি, মাওলানা বাছির উদ্দিন মাহমুদকে সাধারণ সম্পাদক এবং মুফতী মুঈনুদ্দিন খান তানভীরকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দড়্গণি কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, ওলামায়ে কেরামগণই হলেন ইসলামের প্রধান ব্যক্তি। তারাই রাসূল সাঃ থেকে ধারাবাহিক ভাবে উম্মাহà