শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

দুর্নীতির অভিযোগ: স্বাস্থ্য অধিদপ্তরের ২,৮৩৯ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্যাপক দুর্নীতি ও ঘুষ লেনদেনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফারের প্রায় তিন হাজার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। এছাড়া নিয়োগ বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠিও দেওয়া হয়েছে।

পাশাপাশি এসব পদে নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (প্রশাসন-১ অধিশাখা) আনজুমান আরা স্বাক্ষরিত এক চিঠিতে এসব কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, যেহেতু তদন্ত প্রতিবেদনে লিখিত পরীক্ষার খাতায় অস্পষ্টতা পাওয়া গেছে বলে উল্লেখ রয়েছে, সেহেতু নিয়োগ কার্যক্রম বাতিলপূর্বক অল্পসময়ে বিজ্ঞপ্তি প্রদান করে দ্রুত পুনরায় নতুন নিয়োগের ব্যবস্থা করা হোক। ইতোপূর্বে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়। তবে তাদের নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে।

প্রসঙ্গত, করোনাকালে সরকারি হাসপাতালে কারিগরি জনবলের ঘাটতি মেটাতে গত বছরের ২৯ জুন মেডিকেল টেকনোলজিস্টদের ৮৮৯টি, মেডিকেল টেকনিশিয়ানদের ১ হাজার ৬৫০টি এবং কার্ডিওগ্রাফার পদে ১৫০ জনসহ মোট ২ হাজার ৬৮৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ