শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

ইভ্যালির রাসেল দম্পতির ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতারণার অভিযোগে গুলশান থানায় এক গ্রাহকের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এদিন দুপুর ২টায় রাসেল ও তার স্ত্রীকে আদালতে নিয়ে আসা হয়। এরপর তাদেরকে কারাগারের গারদে রাখা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় রাসেল দম্পতিকে। এরপর তাদেরকে র‌্যাব সদর দপ্তরে নেওয়া হয়। সেখান থেকে আজ শুক্রবার গুলশান পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে র‍্যাব।

এর আগে গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আরিফ বাকের নামের এক ব্যক্তি গুলশান থানায় মামলার করেন রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ২১ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ