শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’

জুমা শেষে হাটহাজারী মাদরাসার কবরস্থানে জনতার ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।।

হাটহাজারী প্রতিনিধি>

দারুল উলূম হাটহাজারী মাদরাসার দুটি (মাকবারা) কবরস্থান রয়েছে। একটি মাদরাসা সীমানার সামান্য উত্তরে নূর মসজিদ সংলগ্ন মাকবারায়ে হাবীবী, দ্বিতীয়টি মাদরাসার ভেতরে বাইতুল আতীক মসজিদ সংলগ্ন মাকবারাতুল জামিয়া।

আজ (১০ সেপ্টেম্বর) শুক্রবার জুমার নামাজের পর করবস্থানে গিয়ে দেখা যায়, হাটহাজারী মাদরাসা মসজিদ ও পাশের নূর মসজিদ থেকে জুমার নামাজ শেষ করে শত-শত মুসল্লী জামিয়ার কবরস্থানে এসে কবর জিয়ারত করছেন। দুপুর দেড়টা থেকে সোয়া দুটা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট কবর জিয়ারতে ভীড় লেগেই ছিলো।

জুমা ছাড়াও প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর মাদরাসার ছাত্র-শিক্ষক, স্থানীয় জনসাধারণ ও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লীদের জিয়ারত করতে দেখা যায়।

মূলত এখানে শুয়ে আছেন, হাটহাজারী মাদরাসার দীর্ঘ ৩৪ বছরের সফল মুহতামিম, আমীরে হেফাজত, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ., শাইখুল হাদীস ও আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ., মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ.। গত এক বছরের ব্যবধানে দেশের শীর্ষ এই তিন মনীষীকে জামিয়ার এ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

এছাড়াও এখানে দাফন করা হয়েছে, হাটহাজারী মাদরাসার দীর্ঘদিনের শিক্ষাপরিচালক মাওলানা হারুন রহ. ও প্রখ্যাত দাঈ মাওলানা শহীদুল্লাহ রহ. কে।

এনটি