শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’

‘পরিস্থিতির উন্নতি হলে নিবন্ধিত ব্যক্তিরা ক্রমানুসারে হজে যাবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিস্থিতির উন্নতি হলে ২০২২ সালে আগের প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিগণ ক্রমানুসারে অগ্রাধিকার ভিত্তিতে হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় নিবন্ধিত ব্যক্তিদের বিষয়ে একথা জানান ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান।

এসময় প্রতিমন্ত্রী জানান, কোন প্রাক- নিবন্ধন ও নিবন্ধনকারী ব্যক্তি জমা দেয়া টাকা উত্তোলন করতে চাইলে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করে উত্তোলন করেত পারবেন।

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য ২০২০ সালে ৩ হাজার ৪শ’ ৫৭ জন নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ৭৫৭ জন তাদের নিবন্ধন বাতিল করে রিফান্ড গ্রহণ করেছেন এবং ২ হাজার ৭শ' জন বর্তমানে নিবন্ধিত রয়েছেন।

আর বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১শ ৪২ জন নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ৭ হাজার ৭১৯ জন তাদের নিবন্ধন বাতিল করে রিফান্ড গ্রহণ করেছেন।

-এএ