শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’

মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামীর জানাজায় অশ্রুসিক্ত হাটহাজারীবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।। 

হাটহাজারী প্রতিনিধি>

ভক্ত, অনুসারী ও ছাত্রদের অশ্রুসিক্ত ভালোবাসায় সম্পন্ন হয়েছে দারুল উলূম হাটহাজারীর ‘মহাপরিচালক’ ও মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. জানাজার নামাজ। এতে ইমামতি করেছেন আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

আজ বুধবার (৮ সেম্টেম্বর) রাত ১১ টা ৫ মিনিটে হাটহাজারী মাদরাসায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।

জানাযা পূর্ব বক্তব্য রাখেন মাওলানা ইয়াহিয়া, মুফতি জসীমউদ্দিন, পটিয়া মাদরাসার প্রধান মুফতী, মুফতী আহমদুল হক, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা নুরুল ইসলাম জিহাদি।

মাদ্রাসার ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় ভীড়ের কারণে মরদেহ বহনকারী কফিন স্থানীয় ডাকবাংলো রোডে রাখা হয়। সেখান থেকেই নামাজে জানাজা পরিচালিত হয়। হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কেই অধিকাংশ মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়ান।

এর আগে বুধবার সকালে মাদ্রাসার শূরা কমিটির বৈঠকে  মজলিসে এদারির প্রধান মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামীকে মহাপরিচালক নির্বাচিত করা হয়। এর কিছুক্ষণ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাদ্রাসা সূত্রে জানা যায়, শূরা কমিটির বৈঠকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে  বুধবার সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুফতি আব্দুস সালাম চাটগামীকে ‘মহাপরিচালক’ করা হয়। পাশাপাশি মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করা হয়।

মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. জানাজার ইন্তেকালের খবরে বুধবার দুপুর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ভক্ত, অনুসারী ও ছাত্ররা। তাকে এক নজর দেখতে লোকে লোকারণ্য হয়ে যায় দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাà¦