শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

মুফতি আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে আল্লামা মাহমূদুল হাসানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি আল্লামা আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

আওয়ার ইসলামে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম ছিলেন একজন প্রথিতযশা আলেমেদীন। দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য আলেমদের মধ্যে অন্যতম বুজুর্গ আলেম। দেশ ও দেশের বাইরে সমকালীন নানা বিষয়ে তার ফিকহি দৃষ্টিভঙ্গি ছিল অভাবনীয়। মুফতিয়ে আজম উপাধী তারই ভালোবাসার বিনম্র বহিঃপ্রকাশ।

আল্লামা মাহমূদুল হাসান বলেন, মুফতি আব্দুস সালাম চাটগামীর কর্মময় জীবনের ফিরিস্তি অনেকটা দীর্ঘ। তিনি প্রচণ্ড মেধাবী ও প্রজ্ঞাবান ফকিহ ছিলেন। তার জ্ঞানগর্ভ ফিকহি গবেষণা ও মাকালাত দেশ-বিদেশে স্বীকৃত। এছাড়াও তার রচিত গ্রন্থাবলি উপমহাদেশে ব্যাপকভাবে সমাদৃত।

তিনি আরও বলেন, অল্প সময়ের ব্যবধানে কত শীর্ষস্থানীয় আলেম চলে গেলেন। কিছু দিন আগে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাযা শেষে আমি মুফতি সাহেবের সাথে সাক্ষাত করেছি। আমরা সৌভাগ্যক্রমে সকলেই ছিলাম হযরত বিন্নুরীর ছাত্র। একে একে সকলেই চলে যাচ্ছেন। আল্লাহ হযরতকে জান্নাতের উচ্চ মকাম দান করুন। তার ইন্তেকালে আমি গভীরভাবে শোকপ্রকাশ করছি। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তার ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ