শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

বেফাকভূক্ত মাদরাসা খুলতে বোর্ডের নির্দেশনা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ তামিম।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদরাসা শিক্ষা অধিদপ্তর মাদরাসাসমূহের শিক্ষা কার্যক্রম চালুকরণ প্রসঙ্গে প্রজ্ঞাপন জারি করেছে। এজন্য কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আওতাধীন সব মাদরাসা খোলার বিষয়ে নির্দেশনা জারি করেছে বোর্ডটি।

আজ মঙ্গলবার বোর্ডের ভেরিফাইড ফেসবুক পেজে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আজ ২৮/০১/১৪৪৩ হিজরী মােতাবেক ০৭/০৯/২০২১ ঈসায়ী রােজ মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদরাসা শিক্ষা অধিদপ্তর মাদরাসাসমূহের শিক্ষা কার্যক্রম চালুকরণ প্রসঙ্গে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বর্ণিত নির্দেশনা মেনে সকল কওমী মাদরাসার শিক্ষা কার্যক্রম চালু করার জন্য বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি (ভারপ্রাপ্ত) আল্লামা মাহমুদুল হাসান মাদরাসা কর্তৃপক্ষের নিকট অনুরােধ করেছেন।

এরআগে কওমি মাদরাসার শিক্ষাকার্যক্রম চালু করতে প্রজ্ঞপন জারি করেছে সরকার। গতকাল ৬ সেপ্টেম্বর (সোমবার) ২০২১ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি এ প্রজ্ঞাপন কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর ভেরিফাইড ফেসবুক পেজে সংস্থার অফিস সম্পাদক মাওলানা অছিউর রহমান-এর বরাতে প্রকাশ করা হয়েছে। এতে মাদরাসাসমূহের শিক্ষাকার্যক্রম চালুকরণের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনের বিষয়: কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসায় শ্রেণি কার্যক্রম চালুকরণের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ।

প্রজ্ঞপনে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, কোভিড-১৯ এর কারণে ১৮/০৩/২০২০ খ্রি. থেকে দেশের সকল মাদরাসায় শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। দেশের সকল মাদরাসাসমূহকে তাদের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার জন্য সূত্রোক্ত স্মারকে নির্দেশনা প্রদান করা হয়েছিল। বর্তমানে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে শুরু করায় মাদরাসা খােলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নিমিত্ত সংযুক্ত গাইড লাইন এর নির্দেশনা ছাড়াও মাদ্রাসায় নিম্নোক্ত কার্যক্রমসমূহ ০৯/০৯/২০২১ খ্রি. এর মধ্যে যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অনুরােধ করা হলাে।

কার্যক্রমসমূহ:
১. মাদ্রাসার প্রবেশ পথসহ অন্যান্য স্থানে কোভিড-১৯ অতিমারি সম্পর্কিত সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে করণীয় বিষয়সমূহ ব্যানার বা অন্য কোন উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করা;
২. মাদ্রাসার প্রবেশ পথে সকল শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী-অভিভাবকদের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত তাপমাত্রা মাপা ও তা পর্যবেক্ষণ করার ব্যবস্থা করা;

৩. শিক্ষার্থীদের ভিড় এড়ানাের জন্য মাদ্রাসার সবগুলাে প্রবেশ পথ ব্যবহার করা। যদি কেবল একটি প্রবেশ পথ থাকে সেক্ষেত্রে একাধিক প্রবেশ পথের ব্যবস্থা করা;
৪. মাদ্রাসা খােলার প্রথম দিনে শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানাের ব্যবস্থা করা;
৫. মাদ্রাসা খােলার প্রথম দিন শিক্ষার্থীরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসায় অবস্থান করবে এবং বাসা থেকে যাওয়া-আসা করবে সেই বিষয়ে তাদেরকে শিক্ষণীয় ও উদ্বুদ্ধকরণ ব্রিফিং প্রদান করা।

৬. মাদ্রাসার একটি কক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ আইসােলেশন কক্ষ হিসেবে প্রস্তুত রাখা; ৭.মাদ্রাসার সকল ভবনের কক্ষ, বারান্দা, সিড়ি, ছাদ এবং আঙ্গিনা যথাযথভাবে পরিস্কার পরিচ্ছন্ন করা;
৮. মাদ্রাসার সকল ওয়াশরুম নিয়মিত সঠিকভাবে পরিস্কার রাখা এবং পর্যাপ্ত নিরাপদ পানির ব্যবস্থা করা

৯. মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী এবং অভিভাবক প্রবেশের সময় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করা;

১০. মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীর সঠিকভাবে মাস্ক (সম্ভব হলে কাপড়ের মাস্ক) পরিধান করার বিষয়টি নিশ্চিত করা। প্রয়ােজনে মাদ্রাসার কর্তৃপক্ষ নিজ দায়িত্বে মাস্ক সরবরাহ করা;
১১. মাদ্রাসার বিভিন্ন স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ দ্বারা হাত ধােয়ার এমন ব্যবস্থা করা যাতে শিক্ষার্থীরা ক্লাসে ঢােকার আগে সবাই সাবান দিয়ে হাত ধুতে পারে;
১২. শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা। এক্ষেত্রে পারস্পারিক ৩ (তিন) ফুট শারীরিক দুরত্ব বজায় রাখার ব্যবস্থা করা;

১৩. মাদ্রাসার খেলার মাঠ, ড্রেন, বাগান ও ঝোঁপঝাড় যথাযথভাবে পরিস্কার পরিচ্ছন্ন করা এবং কোথাও পানি জমে না থাকে তা নিশ্চিত করা;
১৪. সরকারের নির্দেশনা মােতাবেক মাদ্রাসাসমূহে শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা নিরুপণ করা;
১৫. সরকারের নির্দেশনা মােতাবেক পাঠদান সময়কাল এবং ক্লাস সংখ্যা নির্ধারণ করা;
১৬. ক্লাস চলাকালীন মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যদের অতিরিক্ত সমাগম না করা;
১৭. কোভিড-১৯ অতিমারিজনিত সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও বাস্তবায়নের জন্য মাদ্রাসার শিক্ষক ও কমিটির সদস্যবৃন্দের সমন্বয়ে মনিটরিং টীম গঠন করা এবং নিয়মিত প্রতিবেদন প্রেরণ করা;
১৮. প্রয়ােজনীয় স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন শিখন-শিক্ষনের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত করা;

১৯. মাদ্রাসার প্রয়ােজনীয় অবকাঠামােগত মেরামত, বৈদ্যুতিক মেরামত এবং পানি সংযােগজনিত মেরামত সম্পন্ন করা; ২০. মাদ্রাসার গভর্ণিং বডি/ ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সাথে সভা করে এতদসংক্রান্ত বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
২১. সকল শিক্ষক, কর্মচারী এবং আঠারাে বছর ও তদুর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করা;
২২. প্রয়ােজনে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ/সহায়তা গ্রহণ করা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ