শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও শাইখুল হাদিস নির্ধারণে শুরার বৈঠক বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ঠিক করতে আগামী বুধবার (৮ সেপ্টেম্বর) মজলিসে শুরার বৈঠক ডাকা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় চট্টগ্রামের হাটহাজারীতে এ বৈঠক শুরু হবে। শুরার এই বৈঠকেই ঠিক হবে মাদরাসার মহাপরিচালক। একইসঙ্গে প্রতিষ্ঠানের শায়খুল হাদিস ও শিক্ষা পরিচালক পদেও নতুন নিযুক্তি দেবে দেশের প্রাচীন কওমি মাদ্রাসাটি।

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর আল্লামা আহমদ শফীর মৃত্যুর পরেরদিন (১৯ সেপ্টেম্বর) মজলিসে শুরার বৈঠকে হাটহাজারী মাদ্রাসার পরিচালনা করতে তিন জনের একটি কমিটি করে দেওয়া হয়। ওই কমিটিতে ছিলেন, মাওলানা শেখ আহমদ, মুফতি আব্দুস ছালাম ও মাওলানা ইয়াহিয়া।

এরআগে গত ১৯ আগস্ট মাওলানা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস ও শিক্ষা পরিচালকের পদটি খালি হয়। বুধবারের শুরার বৈঠকে এ দুটি পদেও নতুন নিযুক্তি আসবে বলে জানিয়েছেন একাধিক শিক্ষক। এ ক্ষেত্রে মাওলানা আহমদ দিদার, মুফতি আবদুস ছালাম, মাওলানা ইয়াহইয়ার নাম উল্লেখযোগ্য। তবে বাবুনগরীর মতো একজনের হাতে দায়িত্ব না দিয়ে ভিন্ন-ভিন্ন ব্যক্তিকে পদ দেওয়া হতে পারে।

এ বিষয়ে পরিচালক প্যানেলের সদস্য মাওলানা শেখ আহমদ গণমাধ্যমকে বলেন, মাওলানা বাবুনগরীর মৃত্যুর কারণে শূন্য পদগুলো পূরণের জন্য বুধবার শুরার বৈঠক ডাকা হয়েছে। দায়িত্বে কে আসবেন, এটা বলতে পারবো না, এটা শুরা ঠিক করবে।’

বুধবারের বৈঠকে নতুন শুরা সদস্যও যুক্ত করা হতে পারে, এমন আভাস দিয়েছেন হাটহাজারী মাদ্রাসার শুরার এক সদস্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ