শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার ঘটনা ভারতের জন্য লজ্জার: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখের, ভারতের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

লন্ডনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। সোমবার সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সীমান্তে হত্যা ‘বাংলাদেশের জন্য দুঃখের, ভারতের জন্য লজ্জার’।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, তালেবানের নীতি এবং আচরণের ওপর নির্ভর করবে বাংলাদেশ তাদের স্বীকৃতি দেবে কিনা।

এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে স্থবিরতা নিয়ে বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থতা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা সত্যি যে গত চার বছরে একজন রোহিঙ্গাও ফিরে যায়নি।’

আর এজন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কোনো চাপ না থাকাকেই প্রধানত দায়ী করেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ