শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৬৫ মৃত্যু, শনাক্ত ২৭১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৬২৮ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে করোনা আক্রান্ত দুই হাজার ৭১০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৮২। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষায় দুই হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৫ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৩৩ জন নারী। এই সময়ে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন।

এ ছাড়া, রাজশাহী বিভাগে ছয় জন, খুলনা বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে তিন জন, সিলেট বিভাগে ১০ জন ও রংপুর বিভাগে চার জন ও ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে সুস্থ হয়েছেন চার হাজার ১২৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৯ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৯১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ