শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

সমন্বিত ব্যবস্থাপনা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব না : মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সমন্বিত মশক ব্যবস্থাপনা ছাড়া ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে মিরপুর এলাকায় মশক নিধন অভিযানে গিয়ে এ কথা বলেন তিনি।

পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর জোর দিয়ে মেয়র আতিক জানান, ডেঙ্গু নিয়ে জনগণের মধ্যে আগের চেয়ে সচেতনতা অনেক বেড়েছে। আমরা সবাই যার যার বাসাগুলো পরিস্কার করে ফেলি। আমি এখনো বলতে চাই সবাইকে বাসাবাড়ি, অফিস, বহুতল ভবন, স্কুল-করেজ, ভার্সিটি সক কিন্তু পরিস্কার করতে হবে। এর কিন্তু বিকল্প নেই।

এ সময় কোনো বাসায় পানি জমা না থাকায় তাদের পুরষ্কৃত করেন মেয়র। এ ছাড়া ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় ব্যবসা সামগ্রীও জব্দ করেন তিনি।

উল্লেখ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩৩ জন ঢাকার ও ২২ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে বর্তমানে দেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৫৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ