শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

ধর্মীয় স্থাপনা প্রতিষ্ঠায় শর্তারোপ করায় মাওলানা ইয়াহইয়ার উদ্বেগ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি।।

ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে শর্তারোপ করায় উদ্বেগ প্রকাশ করেছেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা পরিষদের সদস্য (মজলিসে এদারী) মাওলানা ইয়াহইয়া।

আজ ৩১ আগস্ট, মঙ্গলবার সন্ধ্যায় মাওলানা জুনাইদ বিন ইয়াহয়া কর্তৃক সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপিত প্রস্তাবটি নতুন মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠার পথ চরমভাবে সংকুচিত করবে। এতে ইসলামের নীতি-আদর্শের প্রচার-প্রসারে আলেম সমাজ বাঁধাগ্রস্ত হবে।

ফলে ইসলামের সঠিক শিক্ষার অভাবে নীতি-নৈতিকতা বিবর্জিত একটি প্রজন্ম তৈরী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যা দেশের জন্য সুখকর নয়।

প্রস্তাবটি বাতিলের দাবী জানিয়ে মাওলানা ইয়াহিয়া বলেন, যে কোন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সরকারি অনুমোদনের শর্তারোপ করা ধর্মকে সংকুচিত করারই নামান্তর। এই ক্ষমতা মহান আল্লাহ কাউকে প্রদান করেননি। তাই এরূপভাবে যে কোন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সরকারী অনুমোদন নেওয়ার প্রাস্তাবটি বাতিলের জোর দাবি জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ