শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল

মাদরাসা খুললে কী হবে সিলেবাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাটছে করোনা ভীতি। দেশের স্কুলগুলোর সঙ্গে সঙ্গে খোলা হচ্ছে কওমি মাদরাসা। লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবন থেকে চলে গেছে অনেকগুলো দিন। পড়ালেখার বাইরে থাকতে থাকতে ইতোমধ্যেই শিক্ষার্থীরা খেই হারিয়ে ফেলেছে। এদিকে প্রধানমন্ত্রীর স্কুল বিষয়ক নির্দেশনার পর নড়েচড়ে বসেছে শিক্ষামন্ত্রণালয়। শিগগিরই খোলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এমন আশার কথা সবখানে ছড়িয়ে পড়েছে। কওমি বোর্ডগুলোও ভাবতে শুরু করেছে মাদরাসা খোলা নিয়ে। মাদরাসা চালু হলে কীভাবে সিলেবাস শেষ হবে তা নিয়ে পরামর্শ দিয়েছেন দেশের বিজ্ঞ কওমি শিক্ষক ও স্কলারগণ। কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছেন মাসউদুল কাদির।


সিলেবাস কর্মঘণ্টা ভাগ করে পড়াতে হবে: শাইখুল আদব আল্লামা সাইয়েদ আহমাদ সাঈদ

তিনটি ধাপে পড়ালে সিলেবাস শেষ করা সম্ভব। শিক্ষার্থীদের যোগ্যতাও তৈরি হবে। পরীক্ষা নিতেও সমস্যা হবে না।

প্রথমত: বোর্ড এর দায়িত্ব সিলেবাস নির্ধারণ করে দেয়া। আর তা প্রয়োগ হচ্ছে কিনা বোর্ড কর্তৃক দেখাশুনা করা।

দ্বিতীয়ত: কর্মদিবস নির্ধারণ করা। বোর্ড সিলেবাস দেয়ার পর প্রত্যেক মাদরাসা ঐ সিলেবাসকে কর্মদিবস নির্ধারণ করে বণ্টন করে তা পাঠদান করবে। যখন কর্মদিবস নির্ধারণ করে পাঠদান করা হবে তখন অল্পসময় হলেও সিলেবাস শেষ করা যাবে এবং তার ফলাফলও ভালো হবে।

তৃতীয়ত: সময়ের যথাযথ ব্যবহার করা। অন্যান্য বছরের ন্যায় ছুটি এবং বিভিন্ন প্রোগ্রাম না রাখা। পুরো সময় যদি ক্লাস করানো হয় এবং ছাত্ররা অধ্যয়নে থাকে তবে অল্প সময় হলেও ভালো ফল হবে। সিলেবাস যতটুকু দেয়া হোক তা শেষ করা সম্ভব হবে। এ জিনিসগুলোর প্রতি লক্ষ্য রেখে যদি মাদরাসার কার্যক্রম শুরু হয় তবে সফলতার আশা করা যায় ইনশাআল্লাহ।

প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাযুস সাকাফা আল-ইসলামী, কামরাঙ্গীরচর-ঢাকা।

দরসের ক্ষেত্রে সময় নষ্ট করা যাবে না: মাওলানা মুহাম্মাদ আবু মুসা কাসেমী

আমাদের চলতি শিক্ষাবর্ষের অনেক সময় চলে গেছে। সরকারের সিদ্ধান্ত মতে আগামী সেপ্টেম্বরে আমাদের মাদরাসাগুলো খুলে যাবে বলে আমরা মনে করি।

কওমি মাদরাসায় যারা অধ্যয়ন করছে তাদের শিক্ষাবর্ষের সিলেবাস অনেক বড়। আমরা যেকোনো কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পড়াই এবং সারা বছর পড়াই। এ মুহূর্তে আমাদের করণীয় হবে-

১. মাদরাসা খোলার সাথে সাথে কোনো রকমের সময় নষ্ট না করা।

২. নিয়মিত দরসে উপস্থিত হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানো।

৩. মাবাদিয়াত ও মুকাদদিমাতের আলোচনা সংক্ষেপ করে মূল কিতাব থেকে আলোচনা শুরু করে দেয়া।

৪. শিক্ষার্থীদের তালিম তরবিয়ত ও উন্নত আখলাকের প্রতি সবিশেষ লক্à