রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাবুলের মতো অবস্থা হবে কাশ্মীরের: মেহবুবা মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আফগানিস্তান প্রসঙ্গ টেনে ভারতের ক্ষমতাসীন মোদি সরকারকে হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়তেই সে দেশের যে অবস্থা হয়েছে তা থেকে শিক্ষা নিতে হবে মোদি সরকারকে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মোদি সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি আপনাদের বারবার বলছি ধৈর্যের পরীক্ষা নেবেন না। পরিস্থিতি বুঝুন এবং নিজেদের শুধরে নিন। কাশ্মীরিদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের বাঁধ ভাঙলে মোটেই ভাল হবে না।’

কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে বরাবরই সরব বিজেপির সাবেক জোটসঙ্গী পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রকে একাধিকবার কাশ্মীরের মানুষ এমনকী পাকিস্তানের সঙ্গেও আলোচনা বসার পরামর্শ দিয়েছেন তিনি।

পিডিপি নেত্রী বলেন, ‘আমেরিকা সুপার পাওয়ার। তার পরেও তাদের আফগানিস্তান থেকে ব্যাগ গুছিয়ে পালাতে হয়েছে। তালেবান তাদের পালাতে বাধ্য করেছে। আপনাদের (কেন্দ্রের) কাছে তো এখনও সময় আছে। সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মতো কাশ্মীর নিয়ে আলোচনা শুরু করুন।

এরপরই হুশিয়ারি উচ্চারণ করে মেহবুবা বলেন, ‘খুব বেশি দেরি হওয়ার আগে নিজেদের ভুল শুধরে নিন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ