শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’

মোবাইল ভিজে গেলে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলছে বর্ষাকাল। বাইরে বের হলে বৃষ্টির তান্ডবে পড়তে পারেন। ভিজে জেতে পারে সাধের মোবাইল ফোন। নষ্ট হয়ে যেতে পারে প্রিয় ডিভাইস। তাই জেনে নিন ফোন পানিতে ভিজলে করণীয় কী?

বৃষ্টিতে ফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গেই কয়েকটি কাজ করতে হবে। তা হলে এটি খারাপ হওয়ার আশঙ্কা থাকবে না। দেখে নেওয়া যাক সেগুলি কী?

এক. বৃষ্টিতে ভিজে গেলে, সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি সুইচ অফ করুন। তাতে প্রাথমিক ভাবে বিপদের আশঙ্কা কিছুটা কমানো যাবে।

দুই. বাড়ি ফেরার আগে বা কোনও নিরাপদ শুকনো জায়গায় যাওয়ার আগে ফোনটি আর ব্যবহার করবেন না।

তিন. নিরাপদ জায়গায় পৌঁছে প্রথমেই ফোনটির সিম কার্ড খুলে ফেলুন। ব্যাটারি খুলে ফেলা সম্ভব হলে, তাও করুন।

চার. শুকনা কাপড় বা টিস্যু কাগজ দিয়ে ফোন, ব্যাটারি এবং সিমকার্ড ভাল করে মুছে নিন।

পাঁচ. এবার ফোনটিকে ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিন। ভিতরে পানি ঢুকে থাকলে, তা শুকিয়ে যাবে।

ছয়. ফোনের স্পিকারের জায়গাতেও পানি ঢুকে থাকতে পারে। সেই জায়গাটিও বাল্বের দিকে রেখে শুকিয়ে নিন।

সাত. ১০-১৫ মিনিটে সব পানি শুকিয়ে যেতে পারে। কিন্তু সম্ভব হলে সারা রাত ফোনটিকে বন্ধ করেই রেখে দিন।

আট. পরের দিন সকালে ব্যাটারি এবং সিম কার্ড লাগিয়ে ফোন চালু করুন। ভিতরের সার্কিটের ক্ষতি না হয়ে থাকলে ফোন চালু হবে এবং স্বাভাবিক ভাবেই কাজ করবে।

নয়. এরপরেও সমস্যা হলে পেশাদার কাউকে দেখাতে হবে।

মনে রাখবেন, ফোনে পানি ঢুকলে, তা সার্কিটের ক্ষতি করতে পারে। বর্ষায় বাড়ি থেকে বেরতে হলে ফোনে এমন কভার ব্যবহার করুন, যা পানি আটকাবে। সম্ভব হলে রাস্তায় থাকার সময়ে ফোনটিকে প্যাকেটে রাখুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ