শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেশে দুই কোটি ডোজ টিকা প্রয়োগ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে বুধবার পর্যন্ত ২ কোটি ৮৯ হাজার ১০৭ ডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রয়োগ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এখন পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন।

প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৭ লাখ ৮৪ হাজার ৪৩০ জন আর নারী ৬২ লাখ ৩৮ হাজার ৭৩২ জন।

দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৯২ হাজার ৮৯৫ জন আর নারী ১৮ লাখ ৭৩ হাজার ৫০ জন।

বুধবার পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৫ লাখ ৯০ হাজার ৯১৮ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৭১ লাখ ৯৪ হাজার ৮৭২ ডোজ।

ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৮২ হাজার ৭৩৪ জন। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২২ লাখ ২০ হাজার ৫৮৩ ডোজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ