শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কবরের চারপাশে কি ফুলগাছ লাগানো যাবে? মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করার ষড়যন্ত্রকারীরা ভারতের শত্রু: মাহমুদ মাদানি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩  কবর যিয়ারত করতে সরাসরি কবরের সামনে যাওয়া কি জরুরি? কিশোরগঞ্জের বিশিষ্ট আলেম মাওলানা আসআদুর রহমান কাসেমীর  ইন্তেকাল একজন জাতীয় অভিভাবক ড. ইয়াহইয়ার রহমান ‘বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ করুন’ প্রয়োজনে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: আমিরে মজলিস সারা আলি খানকে ক্ষমা চাওয়ার আহ্বান ধর্মীয় নেতার  শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নে পাশে থাকবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী 

মুক্তি পেয়েছেন মাওলানা আতাউল করীম মাকসুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের মামলায় গ্রেফতার মাওলানা আতাউল করীম মাকসুদ জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৬ টা ৩০ মিনিটে তিনি নারায়ণগঞ্জ জেলার জর্জকোর্ট থেকে জামিনে মুক্তি লাভ করেন। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মুক্তিপ্রাপ্ত আলেমের ভাই মাওলানা রেজাউল করীম আবরার।

এর আগে গত ১৩ এপ্রিল সানারপাড় এলাকা থেকে গ্রেফতার হোন তিনি। গ্রেফতারের ৩ মাস ২২ দিন পর নারায়ণগঞ্জ জর্জকোর্টের বিচারক প্যানেল তার জামিন মুঞ্জুর করে।

মাওলানা আতাউল করীম মাকসুদ ফিকহ, তাফসির, হাদিস ও ইসলামি বিবিধ শাস্ত্রে বুৎপত্তি অর্জনকারী একজন শাস্ত্রজ্ঞ আলেম। তার লিখিত প্রকাশিত গ্রন্থ: ‘মহিলারা নামাজ পড়বে কোথায়’ ও ‘মাজহাবকে জানতে হলে’ মৌলিক। ‘শায়খ আলবানির ভুল বিচ্যুত’ ও ‘কাদিয়ানিবাদের প্রামাণিক বিশ্লেষণ’ অনূদিত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ