রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

টিকা না নিলে কর্মীদের বেতন বন্ধের ঘোষণা দিলো অ্যাটর্নি জেনারেলের কার্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তিসঙ্গত কারণ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে করোনাভাইরাসের টিকা না নিলে অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মচারীদের বেতন বন্ধসহ তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অ্যাটর্নি জেনারেল অফিসের যেসব কর্মকর্তা ও কর্মচার‌ী এখনো কোভিড-১৯-এর ভ্যাকসিন গ্রহণ করেননি, তাদেরকে নিবন্ধন সম্পন্ন করে আগামী ১৬ আগস্টের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করার নির্দেশ প্রদান করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘অ্যাটর্নি জেনারেল অফিসের সব কর্মকর্তা-কর্মচারী আগামী ২২ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত টিকা কার্ড বা টিকা সনদ প্রশাসনিক শাখায় জমা প্রদান করবেন। এই সময়ের মধ্যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া ভ্যাকসিন গ্রহণ না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বেতন বন্ধসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ