বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

নরসিংদী জেলা ছাত্র জমিয়তের সভাপতি বায়জিদ আহমদের পিতার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছাত্র জমিয়ত বাংলাদেশ নরসিংদী জেলার সভাপতি মাওলানা বায়জিদ আহমদের পিতা সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার (১ আগষ্ট) বেলা ১১ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা বায়জিদ আহমদের পিতা সিরাজুল ইসলাম।

জানা যায়, মরহুম সিরাজুল ইসলাম দীর্ঘদিন যাবত ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন। আজ হঠাৎ শারিরীক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় আনার পথেই তার ইন্তেকাল হয়।

এরপর বাদ আছর নরসিংদীতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

ছাত্র জমিয়তের শোক

এদিকে নরসিংদী জেলা ছাত্র জমিয়তের সভাপতি বায়জিদ আহমদের পিতা সিরাজুল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আজ (১লা আগস্ট) রবিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ছাত্র জমিয়তের সভাপতি এখলাছুর রহমান রিয়াদ এ শোক জানান।

শোক বার্তায় ছাত্র জমিয়ত সভাপতি বলেন, প্রিয় সহকর্মী বায়জিদ আহমদের পিতা সিরাজুল ইসলাম সাহেব একজন উদার মনের মানুষ ছিলেন। অত্যন্ত পরহেজগার ধার্মিক এবং আলেম-উলামা ভক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন। আজ হঠাৎ শারিরীক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় আনার পথেই আনুমানিক বেলা ১১টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

প্রিয় সহযোদ্ধার পিতৃবিয়োগে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহ'র দরবারে দোয়া করছি তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার তাওফিক দান করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ