রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

১০ দিনের ব্যবধানে মারা গেছেন অন্তঃসত্ত্বা তিন চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ১০ দিনে প্রাণ হারিয়েছেন অন্তঃসত্ত্বা তিন চিকিৎসক। মারা যাওয়া তিন জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন দুইজন এবং করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ আজ শনিবার (৩১ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ১৬তম ব্যাচের শিক্ষার্থী ডা. আলিজা আয়েশা। তিনি ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা।

ডা. জারিন তাসনীম রিমি

গত ২২ জুলাই করোনার উপসর্গ নিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নবম ব্যাচের ছাত্রী ডা. জারিন তাসনীম রিমি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. জারিন তাসনীম রিমি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৪২ বিসিএসের ভাইভা পরীক্ষাও দিয়েছিলেন।

তিন দিনের জ্বর নিয়ে ভর্তি হাসপাতালে হন তিনি। পরের দিন সকালে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

ডা. হালিমা আকন্দ

গত ২০ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪২তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ডা. হালিমা আকন্দ।

ডা. হালিমা আকন্দের ব্যাচমেট ডা. আনিস বিন আবদুর রাজ্জাক জানান, ডা. হালিমা আকন্দ ইবনে সিনা মেডিকেল কলেজের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন৷ ২০১৬ সালে তিনি এমবিবিএস পাশ করেন৷ এরপর ২০২১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী বিভাগে রেসিডেন্ট হিসেবে যোগদান করেন৷

পারিবারিক সূত্র জানায়, ৪২তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষাও অংশ নিয়েছিলেন ডা. হালিমা আকন্দ। তিনি করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে অন্তঃসত্ত্বা ডা. হালিমা আকন্দের গর্ভজাত শিশু প্রিমেচিউরিটির জন্য NICU তে মারা যায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ