রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেমন আছে মাহফুজুল আলমের পরিবার?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

গত ২০ জুলাই (মঙ্গলবার) ঈদের আগের দিন সবাইকে কাঁদিয়ে রবের ডাকে সাড়া দেন কলরবের জনপ্রিয় তরুণ নাশিদ শিল্পী মাহফুজুল আলম।

মায়াবী কন্ঠে হামদে বারী তা'আলা, নাতে রাসুল সা. ও বিভিন্ন ইসলামী সংগীতের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ছিলেন টগবগে তরুণ এই নাশিদ শিল্পী। হঠাৎ তার চলে যাওয়া হৃদপিন্ডে নাড়া দেয় পুরো দেশবাসী বিশেষত্ তরুণ সমাজকে।

মাহফুজুল আলমের মৃত্যুর পরে এখন কেমন আছে তার পরিবার?

৪ ভাই, ২বোন ও মাকে নিয়ে ছিল মাহফুজুর আলমের পরিবার। বাবা মারা গেছেন এক বছর আগে।

আওয়ার ইসলামকে তার ছোট ভাই মাহবুব আলম জানালেন, ভাইকে ছাড়া এবারের ঈদটা একেবারেই ফিকে কেটেছে। ঈদ ছিল, ‘আনন্দ ছিল’, কোরবানির পশু জবাইয়ে আত্মত্যাগের মহিমা ছিল, তবে মনের কোণে প্রিয় ভাইকে হারানোর ক্ষত একেবারে তাজা ছিল’।

[caption id="" align="alignnone" width="209"]May be an image of standing and outdoors মায়ের সাথে মাহফুজুল আলম। ছবি: সংগৃহীত।[/caption]

মাহবুব আলম কিছুটা ধরা গলায় বলছিলেন, বাবা মারা গিয়েছেন এক বছর হল, এর মাঝখানে আমরা গত ঈদে চার ভাই মিলে বাবার কবর জিয়ারত করেছিলাম। এবারও আমাদের প্ল্যান ছিল এমনই, কিন্তু আল্লাহ তায়ালার ইচ্ছে ছিল ভিন্ন কিছু,। তিন ভাই মিলে এবার জিয়ারত করতে হলো মাহফুজ ভাই ও বাবার কবর।

‘ঈদের আগে নিজের বাসার কাজ সম্পন্ন করেছিলেন ভাই। ঈদের পরেই বিয়ের কথা ছিল, মেয়ে দেখার বিষয়টিও মোটামুটি এগিয়ে ছিল, কিন্তু নিজের তৈরি বাসা দেখার আগেই ফিরতে হল আসল নীড়ে’-কেঁদে ফেলেন মাহফুজুল আলমের ছোট ভাই মাহবুব আলম।

পরিবার অনেকটা নির্ভর ছিল মাহফুজের ওপর। তাকে হারানোর ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি কেউ, এর মাঝেই মায়ের প্রচন্ড অসুস্থতা। সব মিলিয়ে প্রতিকূল অবস্থার মধ্যেই কাটছে সময়। তবে আল্লাহ তায়ালা সব খারাপ সময় পেরিয়ে ভালো সময় দেখাবেন-বলছিলেন মাহবুব।

বর্তমানে অসুস্থ মায়ের চিকিৎসার পুরো বিষয়টি কলরব পরিবারের পক্ষ থেকে দেখা হচ্ছে। মায়ের সুস্থতা ও ভাইয়ের রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন মাহফুজ আলমের পরিবার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ