সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন? বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু ‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’

উইঘুর মুসলিমদের রাখতে বিশ্বের সবচেয়ে বড় বন্দিশালা বানিয়েছে চীন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় বন্দিশালা বানিয়েছে চীন। চীনের জিনজিয়াং প্রদেশের পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকায় ২২০ একর জায়গা জুড়ে নির্মিত এই বন্দিশালায় ১০ হাজার বন্দিকে রাখা যাবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

বেশি সংখ্যক উইঘুর মুসলিমদের একসঙ্গে আটক রাখার পরিকল্পনার অংশ হিসেবে এই বন্দিশালা নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২২০ একর জায়গা জুড়ে নির্মিত এই বন্দিশালা আয়তনে ভ্যাটিকান সিটির দ্বিগুণ।সম্প্রতি এই বন্দিশালার বেশ কিছু ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

গত চার বছরে ছুরিকাঘাত আর বোমা হামলার অভিযোগ এনে এক লাখেরও বেশি সংখ্যালঘু উইঘুর মুসলিমদের কারাবন্দি করেছে চীন। চীন এসব মুসলিমদের আটকে রাখাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে অভিহিত করেছে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে। তবে এসব বন্দিশালায় অনেক নিরপরাধ ব্যক্তিতেও আটকে রাখার অভিযোগ আছে।

২০১৯ সালের স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, প্রায় এক মাইল জায়গা জুড়ে নতুন একটি ভবন নির্মাণ করা হয়েছে।
এর আগে অবশ্য এই বন্দিশালা বানানোর বিষয়টি অস্বীকার করেছিল চীন। তবে ২০১৯ সালে আন্তর্জাতিকভাবে এ নিয়ে তীব্র সমালোচনার পর বিষয়টি স্বীকার করে বেইজিং।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ