রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

আল জাজিরার তিউনিস অফিসে পুলিশের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী হিশেম মেচিচি’কে বরখাস্ত করে পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ। এর পরপরই রাজধানী তিউনিসে আল জাজিরার ব্যুরো অফিসে ঝড়ো গতিতে অভিযান চালিয়েছে পুলিশ।

এ সময় ওই অফিস থেকে সব স্টাফকে তারা বের করে দেয়। পুলিশ বলেছে, তারা নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এ সময় সব সাংবাদিককে ওই অফিস ত্যাগ করতে নির্দেশ দেয় তারা।

তিউনিসে অবস্থানরত আল জাজিরার সাংবাদিকরা বলেন, সোমবার সাদা পোশাকে ভারি অস্ত্রধারী কমপক্ষে ২০ জন পুলিশ কর্মকর্তা তাদের অফিসে প্রবেশ করে। তবে তারা কোনো তল্লাশির ওয়ারেন্ট দেখাতে পারেনি।

তিউনিসে আল জাজিরার ব্যুরো প্রধান লুতফি হাজি বলেছেন, নিরাপত্তা রক্ষাকারীরা আমাদের অফিসে এমন তল্লাশি অভিযান চালানোর আগে কোনো রকম নোটিশ দেয়নি।

তবে নিরাপত্তা রক্ষাকারীরা বলেছে, দেশের বিচার বিভাগের নির্দেশনা অনুসরণ করছে তারা। সাংবাদিকরা বলেছেন, নিরাপত্তা রক্ষাকারীরা তাদেরকে ফোন বন্ধ করার নির্দেশ দেয়। অফিসের ভিতরে রেখে আসা ব্যক্তিগত জিনিসপত্র আনতে তাদেরকে আর ভিতরে ঢুকতে দেয়া হয়নি। তারা সব কিছু জব্দ করেছে।

এ ঘটনার কড়া নিন্দা জানিয়েছে সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদআউট বর্ডারস। সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ