[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।
এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানকিভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।
আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি রোববার ও বুধবার প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ ছাপা হলো ৩২ তম কিস্তি। অনুবাদ করেছেন মুহাম্মদ উমর ফারুক ইবরাহীমী।]
পূর্ব প্রকাশের পর: আতিকা আপা স্বামীর ইন্তিকালের পর স্বীয় তিন কন্যাকে নিয়ে দেওবন্দ থেকে পাকিস্তানে চলে এসেছেন। তার আসার পর জ্যাকব লাইনের বাসা আমাদের জন্য সংকীর্ণ হয়ে পড়েছিল।
হযরত আব্বাজান রহ. ব্রান্স রোডের সন্নিকটে ক্যাম্বল এস্টেরয়েডের একটি বিল্ডিংয়ে প্রসস্থ একটি ফ্ল্যাট ভাড়া নিলেন। সেটি ইকবাল মনজিল নামে খ্যাত ছিল। আমরা সেখানে চলে গেলাম। আমরা পাঁচবছর (১৯৫১ ইং থেকে ১৯৫৬ ইং) পর্যন্ত ওখানেই ছিলাম। এই পাঁচবছর কয়েকদিক থেকে আমাদের জন্য বেশ বরকতময় ছিল। সেসময়ই করাচি আমাদের স্থায়ী আবাসভূমি নিশ্চিত হল।
বাল্যকালে আমার প্রথম হজ্বের সফর। এই বাসায় স্থানান্তরিত হবার পর এটিও একটি নিয়ামত ছিলো যে হযরত আব্বাজান রহ. এর হজ্বের একান্ত ইচ্ছের প্রতিফলন ঘটেছে। একবছর পূর্বে জ্যাকব লাইনের কোয়ার্টারে থাকাবস্থায় তিনি হজ্বের সকল প্রস্তুতি সম্পন্ন করেও তাঁর পাসপোর্ট এবং টিকিট ইত্যাদি চুরি হয়ে যাওয়ায় তিনি হজ্বে যেতে পারেননি, এবছর আব্বাজান ফের দৃঢ় সংকল্প করে রেখেছেন।
সেই সফরে আমার আম্মাজান রহ. এবং আমাদের ভাইজান (জনাব মাওলানা মুহাম্মদ জাকি কাইফি সাহেব রহ) ও সফরসঙ্গী হলেন। আমার বয়স তখন আট বছর। আমি বিহীন আম্মাজানের কোন সফরই যেনো সম্ভব ছিলনা। সেজন্য সেই ছোট্ট বয়সে আমারও হজ্বের সৌভাগ্য