রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফাঁকা সড়কে শুরু কঠোর বিধিনিষেধের দ্বিতীয় সকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ ঠেকাতে রাজধানীসহ সারা দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা পরবর্তী কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন।

শনিবার সকালে রাজপথে বেশি চোখে পড়েছে রিকশা ও মটর সাইকেল। এ ছাড়া রয়েছে অ্যাম্বুলেন্স ও অল্প কিছু ব্যক্তিগত পরিবহন।

রাজধানীর কলা বাগান, কাওরান বাজার, চানখার পুলসহ বিভিন্ন এলাকায় চেক পোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী। দিনের শুরুতে সড়কে যাতায়াতরত অনেককেই জিজ্ঞাসাবাদের মুখে পড়েন।

শুক্রবার বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীর প্রবেশ মুখগুলোতে বাড়ি ফেরতা মানুষের সমাগম দেখা যায়। সে তুলনায় শনিবার ভিড় নেই।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শুক্রবার ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ২০৩ জনকে করা হয়েছে মোট এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা।

ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়িকে মোট ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করে লকডাউনের প্রথম দিন।

শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। বিধিনিষেধ বাস্তবায়নে আইন শৃংখলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী। ‘অতি জরুরি’ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া মানা।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় বিশেষজ্ঞদের সুপারিশে গত ১ জুলাই থেকে দুই সপ্তাহ লকডাউন ছিল সারা দেশে। এরপর ঈদ উদযাপনে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল করার ঘোষণা আসে। পরে সরকার জানায়, ২৩ জুলাই সকাল ৬টা থেকে আবারও বিধিনিষেধগুলো কার্যকর হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ