শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী আওয়ার ইসলামের সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে বললেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের কারণে ‍সৃষ্ট পরিস্থিতিতে আবারও এল খুশির ঈদ। ঈদ উদযাপনে তাই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন থেকে জানানো হয়, মঙ্গলবার ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

বঙ্গভবনের বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনেই। নামাজ শেষে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা বক্তব্য দেবেন তিনি।

করোনাভাইরাসের প্রকোপের কারণে দুবছর ধরে বঙ্গভবনে কোনো ধরনের আয়োজন রাখা হয়নি। যদিও আগে ঈদে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন রাষ্ট্রপতি।

এমডব্লিউ/