শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী আওয়ার ইসলামের সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

কলরব শিল্পী মাহফুজুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কলরব শিল্পী মাহফুজুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ ২০ জুলাই (মঙ্গলবার) বাদ আসর নরসিংদীর নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় কলরবের শিল্পী, স্থানীয় আলেম-উলামা, সাধারণ মানুষ ও ভক্তবৃন্দ অংশ গ্রহণ করে। জানাজা শেষে তাকে তার পিতার পাশেই দাফন করা হয়।

এর আগে নরসিংদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২০ জুলাই (মঙ্গলবার) সকাল ৮ টায় তিনি রবের ডাকে সাড়া দেন কলরব শিল্পী মাহফুজ আলম।

জানা গেছে, ডেঙ্গু জ্বর ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মাহফুজুল আলম। জ্বরের তীব্রতার সাথে ডায়েবেটিসের সমস্যা বেড়ে গিয়েছিল। গতকাল তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জনপ্রিয় নাশিদ শিল্পী মাহফুজুল আলম কবি নজরুল কলেজ ও নয়া টোলা আলিয়ায় পড়াশোনা করতেন। টগবগে তরুণ এই নাশিদ শিল্পীর ইন্তেকালে মূষড়ে পড়েছেন দেশের ইসলামি সংগীত জগতের লোকজন। শোক প্রকাশ করেছেন সংগীত জগতের লোকজনের বাইরে তরুন নেটিজেনদের আরো অনেকে।

নাশিদ শিল্পী মাহফুজুল আলমের জন্মস্থান নরসিংদী। ছোটবেলা থেকে ইসলামী সঙ্গীত গেয়ে জনপ্রিয় এ শিল্পী ২০১০ থেকে কলরবের শিল্পী হয়ে নিয়মিত গাইছেন দেশজুড়েই।

এমডব্লিউ/