বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

হজের বিধি লঙ্ঘন ও অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা, গ্রেফতার ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

সৌদি হজ মন্ত্রণালয় নির্ধারিত হজের বিধি লঙ্ঘন ও অনুমতি ছাড়াই মক্কা মুকাররমায় প্রবেশের চেষ্টা করলে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সৌদি হজ নিরাপত্তা বাহিনী এক মুখপাত্রের বরাতে সৌদি মিডিয়া জানিয়েছে, গ্রেফতারকৃত প্রত্যেককে ১০হাজার রিয়াল জরিমানা করা হয়েছে।

করোনা মহামারির মধ্যেই এবার পালিত হবে হজ। হজের কার্যক্রম শুরুর জন্য হাজিরা মক্কা মুকাররমায় আসতে শুরু করেছেন আজ শনিবার ( ১৭ জুলাই) সকাল থেকেই। এর মধ্যে তারা তাওয়াফে কুদুমও শুরু করে দিয়েছেন।

এর আগে মহামারি ও স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে মসজিদে হারাম এবং তার আশপাশের অঞ্চলে (আরাফাহ, মিনা, মুজদালিফা) প্রবেশের ব্যাপারে কড়াকড়ি করেছে সৌদি আরব।

বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হজের সময়ে মসজিদে হারাম এবং তার আশপাশের অঞ্চলে (আরাফাহ, মিনা, মুজদালিফা) অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। এই নিষেধাজ্ঞা ৫ জুলাই (সোমবার) থেকে আগামী ২৩ জুলাই (শুক্রবার) পর্যন্ত জারি থাকবে। তা অমান্য করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

হজ মৌসুমে সরকারী নির্দেশিকা মেনে চলার জন্য সৌদি নাগরিক ও বিদেশিদের অনুরোধ করেছেন তিনি।

এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নিরাপত্তা কর্মীরা মসজিদে হারাম, মিনা, মুজদালিফা এবং আরাফায় যাওয়ার সকল রাস্তায় কড়া নজর রাখবে। অনুমতি ছাড়া প্রবেশকারীদের বাধা দেয়া হবে।

সূত্র: আল আরাবিয়া, আরব নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ