বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

কাশ্মিরে পশু কোরবানিতে নিষেধাজ্ঞা দেবে না ভারতীয় প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে কাশ্মিরি মানুষদের গরু-দুম্বা বা অন্য হালাল প্রাণী কোরবানিতে ভারত নিয়ন্ত্রিত স্থানীয় প্রশাসন কোনো বাঁধা বা নিষেধাজ্ঞা দেবে না বলে জানিয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকারের সিনিয়র কর্মকর্তা জি.এল.শর্মা। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ইয়াহু নিউজ।

প্রতিবেদনে বলা হয়, অবশ্য আগের দিনই (বৃহস্পতিবার) আইন কর্মকর্তাদের সরকারি নীতি নির্ধারকরা বলেছিলেন, আইন প্রয়োগ করে যেন গরু, বাছুর, উট এবং অন্যান্য প্রাণীদের কোরবানি বন্ধ করা হয়। একদিন পরই সিদ্ধান্ত বদল করলো তারা।

এ বিষয়ে জি.এল.শর্মা বলেন, পূর্বে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পাশাপাশি সরকার মুসলিমদের উৎসবে পশুর যথাযথ পরিবহন এবং নিষ্ঠুরতা প্রতিরোধে সচেষ্ট।

স্থানীয় নিউজ পোর্টাল দ্য কাশ্মির ওয়ালার মতে, স্থানীয় সরকারের সিনিয়র এই কর্মকর্তা আরও বলেন, প্রাণী কল্যাণ বোর্ডের আইন প্রয়োগের জন্য প্রয়োগকারী সংস্থাগুলোকে চিঠি পাঠানো হয়েছিল। কারণ, সাম্প্রতিক সময়ে প্রাণীদের ওপর নিষ্ঠুরতা রোধে ব্যাপক গণহত্যা চালানো অভিযোগ উঠেছিল। তাই চিঠি পাঠানো। তবে তা কোনোভাবেই কোরবানি নিষিদ্ধের জন্য নয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ