বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

আরাফার ময়দানে খুতবা পড়বেন শায়েখ ড. বান্দার বালিলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবারের হজে আরাফার ময়দানে খুতবা পড়ার জন্য নিযুক্ত করা হয়েছে শায়েখ ড. বান্দার বালিলাকে।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদ রাজকীয় এক ফরমানে শায়েখ ড. বান্দার বালিলাকে খুতবার জন্য নিযুক্ত করেন।

মক্কার বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি উম্মুল কুরা থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন বান্দার বালিলা। এরপর একই ইউনিভার্সিটি থেকে ইসলামি আইন নিয়ে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন।

এরপর বিশ্ববিখ্যাত মদিনা ইসলামি ইউনিভার্সিটির শরীয়া অনুষদ থেকে ইসলামিক আইন নিয়ে ডক্টরেট করেন।

২০১৩ সাল থেকে তিনি মসজিদ আল-হারামে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি তায়েফ ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০১৯ সাল থেকে মসজিদ আল-হারামে খতিব হিসেবে দায়ীত্ব পান বান্দার বালিলা। ২০২০ সালের রবিউল আউয়াল মাসে সৌদী আরবের সিনিয়র স্কলার কাউন্সিলের সদস্য হিসেবে মনোনিত হন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ