বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

৯ মাস পর খুলল আইফেল টাওয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে গেল ইউরোপের দর্শনীয় স্থাপনা আইফেল টাওয়ার। ফরাসি কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আইফেল টাওয়ার কখনো এতদিন বন্ধ থাকেনি।

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লোহার তৈরি আইফেল টাওয়ার সাধারণের জন্য খুলে দেওয়ায় শুক্রবার (১৬ জুলাই) থেকে বিশ্বের অন্যতম এই পর্যটন আকর্ষণের এক হাজার ফুট উচ্চতায় (৩০০ মিটার) এর চূড়ায় যেতে পারবেন দর্শনার্থীরা।

যদিও মহামারি করোনা ভাইরাসের প্রকোপের কারণে এর চূড়ায় উঠার সংখ্যা সীমাবদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, দিনে আইফেলের চূড়ায় স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেক অর্থাৎ ১৩ হাজার মানুষ উঠতে পারবেন। শারীরিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি পালনে এই ব্যবস্থা।

এছাড়া আগামী বুধবার থেকে আইফেল টাওয়ারে গেলে দর্শনার্থীরা টিকা নিয়েছেন সেই প্রমাণপত্র অথবা করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার প্রমাণ দিতে হবে। ফ্রান্স সরকার সম্প্রতি যেসব নির্দেশনা জারি করেছে তার অংশ হিসেবেই এসবের প্রয়োজন পড়বে।

আইফেল টাওয়ার পরিচালনাকারী কোম্পানির প্রধান জ্যাঁ ফ্রান্সিস মার্টিনস ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, অবশ্যই এতে করে দর্শনার্থীদের জন্য আইফেল টাওয়ারের কার্য পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। তবে এটা অবশ্য মানিয়ে নেওয়া সম্ভব।

কর্তৃপক্ষের ধারণা, করোনায় অর্ধেক দর্শনার্থী হবে ফরাসি। বাইরের দেশের মধ্যে স্পেনের দর্শনার্থী হবে বেশি। ব্রিটিশ পর্যটকেরও তেমন দেখা না গেলেও মার্কিন পর্যটক ১৫ শতাংশ এবং অল্প কিছু সংখ্যক দর্শনার্থী এশিয়ার দেশগুলোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৮৮৯ সালের ৩১ মার্চ আইফেল টাওয়ার সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী পিঁয়েরে তিরার্দ ও টাওয়ার তৈরির কাজ করা ২০০ নির্মাণ শ্রমিকের উপস্থিতিতে উদ্বোধন করা হয় প্রকৌশলবিদ্যার এই বিস্ময়। টাওয়ারটির নামকরণ করা হয় এটির রূপকার, প্রকৌশলী গুস্তাভ আইফেলের নামে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ