রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

ভারতে ধর্মীয় নির্যাতন নিয়ে উদ্বেগ মার্কিন কংগ্রেস সদস্যদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সরকার ধর্মীয় পক্ষপাতিত্ব, অসহিষ্ণুতা ও হিংসা ছড়াচ্ছে। এমন বক্তব্যই উঠে এলো এই সপ্তাহে আয়োজিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সামিটে। ভারতের ধর্মীয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সেনেটর ও কংগ্রেসের দুই সদস্য।

ইন্ডিয়ান-আমেরিকান মুসলিম কাউন্সিল ওয়াশিংটন ডিসিতে এই প্রোগ্রামের আয়োজন করেছিল। আলোচনাসভার শিরোনাম ছিল ‘ভারতে ধর্মীয় স্বাধীনতা : বাধা ও সুযোগ’। ওই সংগঠন আমেরিকা ও ভারতে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও মানুষের স্বাতন্ত্র্য নিয়ে কাজ করে।

প্যানেল আলোচনায় মার্কিন সেনেটর ই ডি মার্কি বলেন, ”২০০ মিলিয়ন মুসলিম সহ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ভারত সরকারের দায়বদ্ধতা নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডকে নিশানা করা, বাকস্বাধীনতা হরণ করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে ধর্মীয়ভাবে উদ্দেশ্যপ্রণোদিত পক্ষপাতিত্ব বিচ্ছিন্ন ঘটনা নয়। উগ্র জাতীয়তাবাদের বাড়বাড়ন্তের ফলে ভারতের দীর্ঘকালীন গণতান্ত্রিক মূল্যবোধ বিপদের মুখে।” পাশাপাশি যোগ করেন, বহুত্ববাদের প্রতি প্রশংসনীয় দায়বদ্ধতা ছিল ভারতের। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। অন্য গণতান্ত্রিক দেশ যখন তাদের মানুষদের অধিকার রক্ষায় ব্যর্থতার পরিচয় দেয় তখন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখ খোলার অধিকার রয়েছে।

মার্কিন প্রতিনিধি মেরি নিউম্যান বলেন, গত সাত বছরে শয়ে শয়ে মুসলিমকে জনতা পিটিয়ে হত্যা করেছে রাস্তায় ফেলে। তাদের লিঞ্চ করা হয়েছে। বিচার ও ন্যায়ের নামে এটা পরিহাস। তিনি আতঙ্কিত। এমনটা বলার পাশাপাশি তিনি যোগ করেন, শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, সমাজ-রাজনৈতিক কর্মী, আইনজীবী, সাংবাদিক ও পড়ুয়াদেরও নিশানা করা হচ্ছে।

সূত্র: পুবের কলম

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ