বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

জার্মানিতে ভারি বৃষ্টিতে বন্যা, মৃত ২০, নিখোঁজ ৩০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। নিহতদের বেশিরভাগই নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া ও রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যের বাসিন্দা।

বৃহস্পতিবার জার্মান পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। প্রবল বৃষ্টিপাতের জেরে জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাইনল্যান্ড-পালাটিনেটে ছয়টি বাড়ি ভেঙে পড়ার পর অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া শল্ড অঞ্চলের আরও ২৫টি বাড়ি যে কোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

কবলেনজ পুলিশের মুখপাত্র বলেন, বাড়ির ছাদ থেকে উদ্ধার করতে হবে, এমন লোকের সংখ্যা সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই।

তবে খবরে বলা হচ্ছে, বন্যার কারণে অন্তত অর্ধশত লোক ছাদের ওপর আটকা পড়েছেন। উদ্ধার তৎপরতা এখনো চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে বন্যার্তদের উদ্ধার কাজে অংশ নেওয়া দুই কর্মী মারা গেছেন। বুধবার দায়িত্ব পালনকালে নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার অ্যাল্টেনা ও উইডল শহরে ওই দুজন প্রাণ হারান বলে জানা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ