বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

করোনা বিপর্যয়: ইন্দোনেশিয়ায় বাড়িতেই ঈদের নামাজ আদায়ের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভয়াবহ করোনা বিপর্যয়ের মুখে সংক্রমণ ঠেকাতে ঈদুল আজহার দিন কয়েকটি নির্দিষ্ট এলাকায় সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সবাইকে বাড়িতেই ঈদের নামাজ আদায়ের অনুরোধ করা হয়েছে।

শুক্রবার জাকার্তা পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণের জন্যে ইমার্জেন্সি পাবলিক অ্যাকটিভি রেসট্রিকশনস (পিপিকেএম দারুরত) আরোপ করা হয়েছে।

সেসব অঞ্চলে ঈদের দিনও বিধি-নিষেধ কার্যকর থাকবে। পিপিকেএম দারুরত অঞ্চলে বসবাসকারীরা মসজিদে ঈদের নামাজ আদায়, কোরআন তেলাওয়াতসহ জনসমাগম হয় এমন কোনো উদযাপনে অংশ নিতে পারবেন না।

ঈদুল আজহার দিন কসাইখানাগুলোতে পশু কোরবানি দেওয়া হবে। কসাইখানায় জায়গা না থাকলে খোলা মাঠে এটি করা যেতে পারে। তবে, সেক্ষেত্রে জনসাধারণের জমায়েত কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে।

দেশটির ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কৌমাস সবাইকে বাড়িতেই ঈদের নামাজ আদায়ের জন্য আহ্বান জানান। বাসিন্দাদের নিজ নিজ এলাকা ছেড়ে না যাওয়ারও অনুরোধ করেন তিনি।

এ ধরনের নিষেধাজ্ঞা জনগণের স্বার্থেই বলে উল্লেখ করেন ইয়াকুত চোলিল কৌমাস।

গত ৩ জুলাই থেকে বালি ও জাভাতে পিপিকেএম দারুরত কার্যকর করা হয়। পরে করোনা সংক্রমণ বাড়লে ইন্দোনেশিয়া সরকার অন্যান্য শহরেও এটি কার্যকর করে।

ইন্দোনেশিয়া সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এক হাজার ২০৫ জন মারা গেছেন। একইসময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত ৫৪ হাজার জনকে শনাক্ত করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ