বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

৬০ হাজার হজযাত্রীর সেবায় তৈরি ৫০০ স্বাস্থ্যকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে হজযাত্রীদের সেবার জন্য শত শত স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী তৈরি হচ্ছেন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য স্বেচ্ছাসেবা সেন্টারের তথ্য অনুসারে মোট পাঁচ শ' স্বেচ্ছাসেবী হজযাত্রীদের সেবার জন্য নিয়োজিত থাকবেন।

গত মঙ্গলবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে জানানো হয়, মক্কা, মদীনা, জেদ্দা ও তায়েফ এই চার স্থান থেকে এই স্বেচ্ছাসেবীরা তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী বিষয়ক কেন্দ্রের সাধারণ পরিচালক ডা: সাফার বিন সাদ বাট্টার বলেন, (সেবা) দানের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীরা হলেন নায়ক।

তিনি বলেন, স্বেচ্ছাসেবীদের এ প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। কারণ, পবিত্র রমজান মাসে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীরা একটি চমৎকার প্রভাব রেখে গেছেন। ওই রমজানের সময় ১৫ লাখ লোক মক্কার পবিত্র মসজিদ জেয়ারতে যান।

স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীরা একটি প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছেন। এ প্রশিক্ষণ কার্যক্রমটি সৌদি স্বাস্থ্য কমিশনের মাধ্যমে পরিচালিত হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদেরও এখানেই প্রশিক্ষণ দেয়া হয়। দ্যা কাউন্সিল অব কো-অপারিটিভ হেলথ ইন্সুরেন্সের সাথে স্বেচ্ছাসেবীদের এ প্রকল্পের অংশীদারিত্ব আছে।

করোনা মহামারীর কারণে এ বছর মাত্র ৬০ হাজার ব্যক্তি সৌদি আরবে গিয়ে হজ পালন করতে পারবেন। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ