বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি তরুণরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনি তরুণেরা গাজার উত্তরে ইসরাইলি বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করেছে।

সংবাদ মাধ্যম নিউ প্রেস জানিয়েছে, উত্তর গাজার তুবাসে অবস্থিত আল-ফারিয়া শরণার্থী শিবিরের তরুণদের প্রচেষ্টায় ইসরাইলের একটি ড্রোন ধ্বংস করা হয়।

ইসরাইলের সেনাবাহিনীও আনুষ্ঠানিকভাবে তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে।

ড্রোনটি বিধ্বস্তের পর ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেটিকে উদ্ধার করে। তাদের দাবি, তুবাস এলাকায় এক অভিযানের সময় কারিগরি ত্রুটির কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে এবং এতে কোনো তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা নেই।

এর আগে গতকালও ফিলিস্তিনি সূত্রগুলো উত্তর গাজায় ইসরাইলের আরেকটি ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা জানায়। গতকাল যে ড্রোনটি পাওয়া যায় তা ‘স্কাই লার্ক’ মডেলের।

এই মডেলের ড্রোনের সাহায্যে সাধারণত গোয়েন্দা তৎপরতা চালানো হয়। এই ড্রোন আকাশে উড়ার সময় কোনো শব্দ তৈরি করে না। এ কারণে এর উপস্থিতি টের পাওয়া যায় না সহজে।

ইসরাইলি মিডিয়ার খবর অনুসারে, সরাইলের স্কাইলার্ক ড্রোনটির নির্মাতা হাইফাভিত্তিক একটি প্রতিষ্ঠান। এই ড্রোনগুলো পরিচালনা করে তাদের আর্টিলারি বাহিনী। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত এটি সবথেকে ক্ষুদ্র ড্রোন। এটি যে এলকায় উড়ে সেখানকার লাইভ ভিডিও প্রদান করে। ২০১০ সালে এই ধরণের ড্রোন নামানোর পর বেশ কয়েকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ