বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

ইরাকে কোভিড হাসপাতালে আগুন, নিহত ৪৪, আহত আরও ৬৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে একটি কোভিড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন লেগে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭ জন।

সোমবার রাতে দক্ষিণের নাসিরিয়া শহরের আল-হুসেইন হাসপাতালে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর বিবিসির।

হাসপাতালের একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হওয়ার পর ওই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে পোড়া লাশ বের করে আনছেন উদ্ধারকর্মীদের। ভেতরে এখনও তল্লাশি চলছে।

স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিল বলেছেন, ওই ওয়ার্ডে এখনও কেউ আটকে আছেন কি না, তা দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা হাসপাতালের বাইরে বিক্ষোভ শুরু করে। সোশাল মিডিয়ায় অনেকে কর্মকর্তাদের পদত্যাগের দাবি তোলেন।

ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসি এক টুইটে বলেন, হাসপাতালের ওই অগ্নিকাণ্ড ইরাকিদের জীবন বাঁচাতে ‘ব্যর্থতারই স্পষ্ট প্রমাণ’।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ