মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

আমি যেন ইবাদাত মনে করে দায়িত্ব পালন করতে পারি: মাওলানা হেদায়াতুল্লাহ আজাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মাওলানা হেদায়াতুল্লাহ আজাদী বলেছেন, ‘আমি যেন আমার দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে, সঠিকভাবে ইবাদাত মনে করে পালন করতে পারি। এজন্য সবার কাছে দোয়া চাই।’

আজ মঙ্গলবার (১৩ জুলাই) বরিশাল সদর ৬ নম্বর জাগুয়া ইউনিয়ন পরিষদের শপথ পাঠ অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে শপথ নিয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে গত ২১ জুন ২০২১ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল সদর ৬ নম্বর জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন মাওলানা হেদায়াতুল্লাহ আজাদী।

উল্লেখ্য, মাওলানা হেদায়াতুল্লাহ আজাদী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (তাকমীল) ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া থেকে ইফতা সমাপণ করেন। পেশাগত জীবনে তিনি একজন খতিব, শিক্ষক ও বক্তা। তিনি ঢাকার ধোলাইপাড়ের পুকুরপাড় জামে মসজিদে জুমার ইমামতি করেন। এছাড়া ইসলামী একাডেমি বাংলাদেশ নামক একটি ইসলামী স্কুলের পরিচালকও তিনি।

চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন মাওলানা হেদায়াতুল্লাহ আজাদী। তিনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। শৈশব থেকেই ইসলামী রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ