বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

নেতানিয়াহুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলিদের উপহাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাফতালি বেনেটের কাছে ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর রাষ্ট্রীয় বাসভবন ছাড়লেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার তিনি জেরুসালেমের সরকারি বাড়িটি ছেড়ে যান। এএফপি।

এর আগে ক্ষমতার তিন মেয়াদে ১২ বছর ধরে ওই বাড়িটিতে ছিলেন নেতানিয়াহু।

ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন তিনি। তার বিরুদ্ধে ঘুস, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। এসব অস্বীকার করে তিনি অভিযোগগুলোকে তার বিরুদ্ধে বামপন্থি চক্রান্ত হিসাবে অভিহিত করেন।

রোববার প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে যাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা উপহাসমূলক মন্তব্য শুরু হয়েছে।

একজন তাকে ‘ক্রাইম মিনিস্টার’ নাম দিয়ে পোস্ট দিয়েছেন।

আরেকজন লিখেছেন, ‘চোরেরা সপরিবারে রাতেই পালায়'।

ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, রোববারই নাফতালি বেনেট ওই বাড়িতে স্থানান্তরিত হবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ