বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে অভিবাসীদের বহনকারী একটি বাস খাদে পড়ে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান নাগরিকসহ প্রাণ গেছে কমপক্ষে ১২ জনের। আহত হয়েছে আরও ২৬ জন। ইরান সীমান্তবর্তী ভান প্রদেশের মুরাদিয়ে জেলায় স্থানীয় সময় রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, প্রথমে খাদে আছড়ে পড়ে বাসটি। এরপর তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বাসমালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় কিংবা সেখানে কতজন বাংলাদেশি ছিলেন, সেসব কিছুই জানা যায়নি। ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম ট্রানজিট পয়েন্ট তুরস্কে। অভিবাসনপ্রত্যাশীরা প্রায় নিয়মিত ইরান সীমান্ত পার হয়ে হেঁটে তুরস্কে প্রবেশ করে। এরপর সমুদ্রপথে ইস্তাম্বুল ও আঙ্কারার মতো পশ্চিমের শহরগুলোতে যায়।

সাধারণত এই অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক হয়ে থাকেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ