বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

ইসলাম বিদ্বেষী ফোর্টনাইট গেমস নিষেধাজ্ঞার আহ্বান জানালেন ইন্দোনেশিয়ার মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সহিংসতা বিস্তার ও পবিত্র কাবাঘরকে অবমাননা করার জন্য ইন্দোনেশিয়ার পর্যটন ও সৃজনশীল অর্থনীতি মন্ত্রী ফোর্টনাইট গেমসের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার পর্যটন ও সৃজনশীল অর্থনীতি মন্ত্রী সানদিগা উনো গুরুত্বরোপ করে বলেছেন ফোর্টনাইট কম্পিউটার গেমসে পবিত্র কাবার ঘরের অবমাননা করা হয়েছে।

ইন্দোনেশিয়ান সিএনএনের সাথে এক সাক্ষাৎকারে সানদিগা ওনো বলেন এই গেমসে পবিত্র কাবার মতো আইকন রয়েছে। নতুন অস্ত্র অর্জন এবং পরবর্তী স্তরে যাওয়ার জন্য অবশ্যই এই আইকনটি ধ্বংস করতে হবে। আর এভাবেই ইসলামের শত্রুরা মুসলমানদের ক্বিবলাকে অবমাননা করেছ।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার যোগাযোগ ও তথ্যমন্ত্রী জনি প্ল্যাট বলেছেন এই ধরণের গেমস যারা নির্মাণ করেছে , তাদের ব্যাপারে তদন্ত করার জন্য যোগাযোগ ও তথ্যমন্ত্রী মন্ত্রণালয় ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের সাথে যোগাযোগ করেছে।
এই গেমসটি বিশ্বব্যাপী সাড়ে ৩০০ কোটি ব্যবহারকারীর ডাউনলোড করেছে।

ফোর্টনাইট কম্পিউটার গেমের বিরুদ্ধে সতর্কতা জারি করে আল-আজহার অনলাইন ফতুয়া সেন্টার বলেছে এই গেমসের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে, এছাড়াও এর মাধ্যমে পবিত্র কাবাঘরের অবমাননা করা হয়েছে।

আল-আজহারের অনলাইন ফতোয়া সেন্টার গুরুত্বারোপ করে বলেছে অবমাননাকর এই গেমসের সুবিধার্থে পবিত্র কাবাঘর ধ্বংস করা হচ্ছে এবং এই বিষয়টি সরাসরি মুসলিম শিশুদের বিশ্বাসের উপর নেতিবাচক প্রভাব বিরাজ করে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ