রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

শান্তি ফেরাতে লিখিত প্রস্তাব পেশ করবে তালিবান, ২০০’র অধিক জেলা নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্থান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের মাঝে দেশটির নিয়ন্ত্রন ধীরে ধীরে নিজেদের হাতে নিচ্ছে তালিবান। তালেবানের দাবি, তারা ৩৪টি রাজ্যের প্রায় ২০০ জেলার অধিক দখল করেছে, যা দেশটির প্রায় অর্ধেক এলাকা জুড়ে অবস্থিত৷

মার্কিন সেনারা ইতিমধ্যেই নিজেদের বহু সরঞ্জাম ফেলে রেখে রাতের অন্ধকারে গোপনে পালিয়েছেন আফগানিস্থানের বৃহত্তম বিমানঘাঁটি বাগরাম থেকেও। আফগানিস্থান থেকে তালিবানের ভয়ে পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় নিচ্ছেন বহু আফগান সেনা।

অনেকে আত্মসমর্পণ করছেন তালিবানের হাতে। আফগানিস্থান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ফলে খুশি দেশটির কোটি কোটি সাধারন মানুষ। কিন্তু চিন্তিত পশ্চিমা বিশ্ব এবং তাদের সমর্থিত সরকার এবং তাদের সেনাবাহিনী।

কাতারের দোহায় গতবছর আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়৷ বর্তমানে যুদ্ধক্ষেত্রে তালেবানের অবস্থান ভালো থাকলেও তারা শান্তি আলোচনায় আন্তরিক বলে রয়টার্সকে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ৷

আগামী কয়েকদিনের মধ্যে শান্তি আলোচনা ও প্রক্রিয়ার গতি আরও বাড়বে এবং এটা একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছবে বলে আশা করা হচ্ছে৷ স্বাভাবিকভাবেই এটা শান্তি পরিকল্পনা নিয়ে হবে, বলেন তিনি৷

মুজাহিদ বলেন, সম্ভবত এক মাসের মধ্যে ঐ পর্যায়ে পৌঁছা যাবে যখন উভয়পক্ষ তাদের লিখিত শান্তি প্রস্তাব পেশ করবে৷ আলোচনার দিকে নজর রাখা কূটনীতিকরা অনেকদিন ধরেই তালেবানের কাছ থেকে একটি লিখিত শান্তি প্রস্তাব আশা করছেন৷

তবে তালিবানের তরফ থেকে সেপ্টেম্বরের পর দেশটিতে কিছু সংখ্যক মার্কিন সেনা রাখার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, দোহা শান্তি চুক্তি অনুসারে আফগানিস্থান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সেনা, উপদেষ্টা এবং ঠিকাদার প্রত্যাহার করতে হবে। সূত্র: এনবিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ