শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭

‘বিজনেস’ একটি যুদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।সাইফুল ইসলাম রিয়াদ।।

মানুষ বড় হতে চাইলে, রিস্ক নিতে হয়। রিস্ক বা ঝুঁকি নিতে না পারলে সফলতার আশা করাটা বোকামী। জীবনযুদ্ধে রিস্ক নেওয়াটাই বিজনেস। রিস্ক ও কঠোর পরিশ্রম ছাড়া যেটা অর্জন হয়, সেটা স্থায়ীত্ব পায় না।

এখন আপনি প্রশ্ন করতে পারেন, লাইফে তুমি সফল হবে এর গ্যারান্টি কী? এর সহজ উত্তর হল, বেঁচে থাকার গ্যারান্টি কী? তবুও তো দুনিয়া তার আপন গতিতে চলছে। বলুন তো সেটা কেন? প্রাপ্তির আশা। মনে রাখতে হবে, সফলতা কখনো টাকায় কেনা যায় না। তা পেতে হলে রক্ত ও ঘাম ঝরানোর প্রয়োজন। তাই বলি, আপনার ড্রীম, যা লক্ষ্যবস্তুতে রূপ নিচ্ছে, তা পাওয়ার জন্য মেহনত করুন।

যদি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভয়ে আপনি তা না করেন, তাহলে বেঁচে থাকার উদ্দেশ্য কী? আমরা যদি ভয়ে নিজেকে গুটিয়ে রাখি, তাহলে দুনিয়া কিভাবে দেখবে আমাদের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা ও অর্জনের যোগ্যতা! কারো অধীনস্থ হওয়ার চাইতে, অধীনস্থদের আশ্রয়স্থল হোন। বাবা এমনটাই শিখিয়েছিলেন।

বাবা বলতেন, ‘মাদরাসায় বেতনভুক্ত হয়ে পড়ানোর চেয়ে নিজে মাদরাসা প্রতিষ্ঠা করো। অন্য বিশজনের কর্মসংস্থান হবে। আর তুমি একা পড়ালে ফায়দা একার। আর গড়ে তুললে, উপকার সবার। ব্যবসায় ইনকাম করে মাদরাসা চালাবে। পড়াবে ‘ফি সাবিলিল্লাহ।’ আরে আল্লাহর কাছেও তো কিছু জমা রাখা প্রয়োজন, যার বদলা তুমি দুনিয়ায় চাওনি।’ সেটা আজো কানে বাজে। [লেখকের ফেসবুক থেকে নেয়া।]

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ