রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় রূপরেখা দিতে যাচ্ছে তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় আগামী মাসে রূপরেখা লিখিতভাবে দেশটির সরকারের কাছে উপস্থাপন করার পরিকল্পনা করছে তালেবান। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ পরিকল্পনার কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানায় আলজাজিরা।

তালেবানের মুখপাত্র বলেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই তালেবান দেশের বহু এলাকা দখলে নিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র বাগরামঘাঁটি থেকে প্রায় দুই দশক পর সৈন্য প্রত্যাহার করলে তালেবানের ভয়ে প্রায় হাজারখানেক আফগান সেনা পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে। এরই মধ্যে তালেবান শান্তি প্রতিষ্ঠায় আলোচনার পথ বেছে নিতে যাচ্ছে, যা দেশটির জন্য সুখের খবর বলা চলে।

গত সোমবার তালেবানের এ মুখপাত্র বলেন, সামনের দিনগুলোতে শান্তি প্রতিষ্ঠায় আলোচনা বাড়তেই থাকবে। আলোচনাকে একটি পর্যায়ে এগিয়ে নিতে সম্ভবত মাসখানেক সময় লাগবে।

সেই সময় উভয়পক্ষই শান্তি প্রতিষ্ঠায় তুলে ধরবে পরিকল্পনার লিখিত রূপরেখা। আমরা আলোচনা এবং সংলাপের বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি।

তালেবানের এ পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একমাত্র পথ হলো সমঝোতার মাধ্যমে সংকটের নিষ্পত্তি।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে সই হওয়া দোহা চুক্তি অনুযায়ী, আফগানিস্তান থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সেনা প্রত্যাহার করে নেবে। ইতোমধ্যে বিভিন্ন দেশে তাদের সেনা আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে।

বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই দেশটির প্রায় ১০০ জেলা দখলে নিয়েছে তালেবান। তবে তালেবানের দাবি, ৩৪ প্রদেশের ২০০টির বেশি জেলা তারা নিয়ন্ত্রণে নিয়েছে।

যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে। দুই দশকের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর দুই হাজার তিনশর বেশি সদস্য প্রাণ হারান। আহত হন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাজার হাজার সেনা। পাশাপাশি অগনতি আফগান নাগরিক যুদ্ধের শিকারে পরিণত হয়। এই যুদ্ধের জন্য খরচ করা হয় দুই ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ