বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

লাখ টাকা বেতনে বাংলাদেশি ইমাম নিয়োগ দিবে দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ইমাম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার খাপ্পাই মসজিদ ও ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কামিল, দাওরা হাদিস বা মুফতী সমমান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কোনো বাংলাদেশি ইমাম চেয়েছেন তারা। মাওলানা অথবা কুরআনে হাফেজ হলে অগ্রাধিকার পাবেন। বিশেষ যোগ্যতা হিসেবে আরবি, বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় সমান দক্ষতা চাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে মাসিক বেতন বারো লাখ কোরিয়ান ওন (বাংলাদেশি প্রায় এক লাখ টাকা)। পরে বেতন বাড়ানো হবে। মসজিদের পক্ষ থেকে বাসস্থানের ব্যবস্থা করা হবে।

আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত ও সকল মূল সনদপত্রের স্ক্যান কপিসহ ইমেইলে (chyrafique@gmail.com অথবা abdurrahimballarpur@gmail.com) ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। প্রাথমিক নির্বাচিতদের অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হবে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে নিম্নোক্ত মোবাইল নাম্বারে (+৮২০১০৫৯১৬৮৬৫৪, +৮২০১০৫৯৩৮৪৫৭৯) প্রার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিয়োগের বিষয়ে মসজিদ কমিটির একজন সদস্য বলেন, ইমাম হিসেবে যিনি নিয়োগ পাবেন, প্রথমে তিনি আসবেন। বছর খানেক পর পরিবার নিয়ে আসতে পারবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ